মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কাফনের কাপড় বেঁধে যশোরে বিএনপির বিক্ষোভ মিছিল

মনিরামপুরে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
মনিরামপুরে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে মনিরামপুর বিএনপির একাংশের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেছে।

মিছিলে মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিতে দেখা যায় নেতাকর্মীদের। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, পৌর সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান।

মনোনয়ন পরিবর্তন করে পুনরায় শহীদ ইকবালকে বহাল না করা হলে শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় পুনরায় মনিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাক দেন মনিরামপুর পৌর বিএনপির সম্পাদক আব্দুল হাই।

জানা গেছে, চলতি মাসের ৪ ডিসেম্বর আসনটিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেনকে। এরপর জোট সমঝতায় বুধবার (২৪ ডিসেম্বর) ঐক্যজোটের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X