ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পৈতৃক বাড়িতে দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে দোয়া মাহফিল। ছবি : কালবেলা
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজীর মজুমদার বাড়িতে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়ার ছোট ভাই জাহিদ হোসেন মজুমদারের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বিএনপির ফুলগাজী উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার, ফুলগাজী উপজেলার সাবেক ছাত্রদল সভাপতি শামীম হোসেন মজুমদার, জাহির হোসেন মজুমদার আসিফ প্রমুখ।

এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ফুলগাজী উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জামাল উদ্দিন খন্দকার। পরে দক্ষিণ শ্রীপুর এসকান্দারিয়া মাদ্রাসা ও হাফেজিখানার শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X