খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

কৃষি ব্যাংকের লকার ভেঙে টাকা লুট

বাংলাদেশ কৃষি ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ কৃষি ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ব্যাংকের নিরাপত্তা প্রহরীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত যে কোনো সময়ে এ লুটের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সপ্তাহের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন বিকেল থেকে ব্যাংক বন্ধ ছিল। রাতে পাহারাদার ছিল না বলে স্থানীয়দের দাবি। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলোর বিশ্লেষণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X