কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

পাসপোর্টসহ আটক সাজেদুল ইসলাম। ছবি : কালবেলা
পাসপোর্টসহ আটক সাজেদুল ইসলাম। ছবি : কালবেলা

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ সাজেদুল ইসলাম (৫২) নামের এক দালালকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২০ আগস্ট) সেনাবাহিনীর কুমিল্লার আদর্শ সদর উপজেলা ক্যাম্প থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাজেদুল ইসলাম নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার এবং পাসপোর্টের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৫২টি পাসপোর্টসহ দালাল সাজেদুলকে আটক করা হয়। তার কাছ থেকে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সাজেদুল ইসলামকে আটক করে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X