সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৩:১৪ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান, বিএনপি নেতা আটক

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। পুরোনো ছবি
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। পুরোনো ছবি

সিরাজগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জুন) দুপুরে পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনের অভিযোগের ভিত্তিতে রাশেদুল হাসান রঞ্জনকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, সমাবেশে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে শুক্রবার (১৬ জুন) গভীর রাতে রাশেদুল হাসান রঞ্জনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আব্দুল্লাহ বিন আহমেদ বলেন, শুক্রবার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে রাশেদুল হাসান রঞ্জন স্লোগান দিয়েছেন, এ লড়াই হাসিনা মারার লড়াই এ লড়াই আওয়ামী লীগ মারার লড়াই। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ধরনের স্লোগানের মাধ্যমে নেত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X