ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

ময়মনসিংহ জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
ময়মনসিংহ জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

ময়মনসিংহের ত্রিশালে চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত রানা মিয়া (৩৫) ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ওই মসজিদে একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। রোববার রাতে ফের চুরি করতে এলে রানা মিয়াকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ত্রিশাল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই রুবেল মিয়া বাদী হয়ে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X