আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

চকরঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
চকরঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস ও পাঠদান কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (২৭ আগস্ট) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সোয়া ৪টায় দিকে ক্লাস শেষে বিদ্যালয়ে তালা দিয়ে চলে যান প্রধান শিক্ষক। বিদ্যালয়ে কোনো নৈশ্যপ্রহরী না থাকায় গভীর রাতে অফিস ও পাঠদান কক্ষের হাসবল কেটে ভেতরে চোররা প্রবেশ করে। পরে আলমারির ড্রয়ার ভেঙে শিক্ষার্থীদের খেলার সামগ্রী ও অফিস কক্ষের চারটি ফ্যান এবং চতুর্থ শ্রেণির পাঠদান কক্ষের চারটি ফ্যান চুরি করে নিয়ে যায়।

চোরেরা যাওয়ার সময় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র আলমারি থেকে বের করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যায়, সাথে কিছু বাতিও ভাঙচুর করে। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার জানান, সকালে স্কুলে এসে দেখি অফিস ও পাঠদান কক্ষের হাসবল কেটে আটটি ফ্যান ও শিক্ষার্থীদের খেলার সামগ্রী চুরি হয়ে গেছে। এমনকি অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র আলমারি থেকে বের করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায়।

পরে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসে অবগত করে আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। এ ঘটনায় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ শিক্ষকদের আতঙ্ক কাজ করছে। এর আগেও দুবার স্কুলে চুরির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় দ্রুত চোর চক্রকে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।

বিদ্যালয়ে শিক্ষার্থী আয়শা জানায়, আমাদের কক্ষের ফ্যান চুরি হয়ে গেছে। অতিরিক্ত গরমে পাঠদান ব্যাহত হচ্ছে। চোর গ্রেপ্তারসহ প্রশাসনের কাছে এ ঘটনার বিচার দাবি করছি।

স্থানীয় রিফাতসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যালয়ে চুরির ঘটনা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে দ্রুত চুরির ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান জানান, চুরির বিষয়টি আমি জানি না।

আক্কেলপুর থানার কর্মকর্তা (ওসি) মো. শফিকুর ইসলাম বলেন, চকরঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় বুধবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত চোরচক্রকে গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X