কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাইবার হামলার কারণে ইরানের চারটি বড় ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। তবে এ ঘটনায় কোনো গ্রাহকের তথ্য ফাঁস বা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ।

রোববার (১৪ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের ব্যাংকিং সমন্বয় পরিষদের মতে, হামলাটি ইরানের চারটি প্রধান ব্যাংক, ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারাত, ব্যাংক সাদেরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরানের ব্যবহৃত একটি যৌথ যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়।

হামলার পরপরই প্রযুক্তি বিশেষজ্ঞরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেন। এর ফলে কিছু ব্যাংকিং সেবায় সাময়িক বিঘ্ন দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়।

পরিষদ আরও জানিয়েছে, হামলাকারীরা কোনো গ্রাহকের তথ্যের অননুমোদিত প্রবেশাধিকার পায়নি এবং কোনো তথ্য সরিয়ে ফেলা হয়নি।

বর্তমানে ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি চালু করতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X