ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

আহত বিএনপি নেতা আবুল কালাম। ছবি : কালবেলা
আহত বিএনপি নেতা আবুল কালাম। ছবি : কালবেলা

ফেনীতে বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আমজাদ হাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে। বুধবার (২৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

আহত আবুল কালামকে (৫৫) ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্বে আছেন। তিনি ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আমজাদহাট এলাকায় এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে এক যুবককে শনাক্ত করা হলে বুধবার সকালে স্থানীয়ভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বৈঠক চলাকালে শনাক্ত চোর তার আরও কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে।

এ সময় চোর যুবলীগ নেতা শামীমের কাছে আত্মীয়ের নাম প্রকাশ করায় তিনি ক্ষিপ্ত হয়ে চোরকে মারধর শুরু করে। এক পর্যায়ে বিএনপির নেতা আবুল কালাম মারধর করতে বাঁধা দিলে ধারালো বস্তু দিয়ে আঘাত করে তারা মাথা ফাটিয়ে দেয় শামীম। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কালামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর আমজাদহাট ইউনিয়নসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার কালবেলাকে বলেন, বর্তমান পরিবর্তিত সময়ে এসেও আওয়ামী-যুবলীগ বিএনপি কর্মীদের উপর হামলা করে। এটা সত্যিই দুঃখজনক। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন কালবেলাকে জানান, কালাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সেক্রেটারি ছিলেন। আমি তার উপর নেক্কারজনক হামলার নিন্দা জানাই। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, এ ঘটনায় শনাক্তকৃত চোর উত্তর ধর্মপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেনকে (৩৩) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মারামারি ঘটনা শুনেছি, তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এ বিষয়ে কাজ করছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X