সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভোটে জয় নয়, মানুষের জীবন বদলানোই লক্ষ্য : বিএনপি নেতা মনিরুজ্জামান

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ড. মো. মনিরুজ্জামান। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ড. মো. মনিরুজ্জামান। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেছেন, আমার লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথা বলেন তিনি।

ড. মনিরুজ্জামান বলেন, আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে এখানকার বহু তরুণ-তরুণী বেকার হয়ে ঘরে বসে আছেন। তাদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন কর্মমুখী শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে, যাতে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন স্বাবলম্বী হতে পারেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের প্রধান সমস্যা টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন ও লবণাক্ততা দূরীকরণকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে গ্রামকে নগরায়নের মাধ্যমে ইকোনমি বেজড ডেভেলপমেন্ট করা হবে।

বিএনপির উদ্দেশ্য প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, আমাদের দল একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফার ভিত্তিতে দেশ চালাবে। সেই লক্ষ্যে আমি ২০০৯ সাল থেকে সাতক্ষীরা-৪ আসনে মানুষের সুখে-দুঃখে পাশে আছি।

তিনি আশা প্রকাশ করেন, ধানের শীষ প্রতীক পেলে আসন্ন নির্বাচনে জনগণ তাকে বিজয়ী করবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১০

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১১

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১২

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৩

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৪

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৫

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৭

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৮

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৯

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

২০
X