সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপের পরস্পরবিরোধী অবস্থানে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার রাতে এ আদেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা ও সুন্দরগঞ্জ পৌর বিএনপির দুই গ্রুপ পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এতে সুন্দরগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি শান্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার রাতে এ আদেশ জারি করেন। এ সময় ৫ জনের বেশি মানুষের একসঙ্গে চলাচল, কোনো মাইকিং, অস্ত্র বহন এবং সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আদেশে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তির ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস কালবেলাকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বে থাকবে, যাতে সুন্দরগঞ্জে শান্তিশৃঙ্খলা বজায় থাকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X