রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ছবি : কালবেলা
রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ছবি : কালবেলা

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির দুগ্রুপে একই স্থানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বুধবার (০৩ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোদাগাড়ীতে বিএনপির দুগ্রুপই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সমাবেশের ডাক দেয় একই স্থানে দলীয় কার্যালয়ের সামনে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে দুপক্ষের কর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় গ্রুপের অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান বলেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার সমাবেশের জন্য অনুমতি নিয়েছি। কিন্তু অন্য গ্রুপ আমাদের পরে একই স্থানে সমাবেশের অনুমতি নিয়েছে। একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিকে কেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

অন্যদিকে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া রুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি নেওয়া হয়। অন্য গ্রুপ একই জায়গা নির্ধারণ করায় গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। এতে আমাদের কর্মীরাও আহত হয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোদাগাড়ী পৌর এলাকার দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির দুগ্রুপ। একই স্থানে সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় উপজেলা প্রশাসন দ্রুত জরুরি সভার আহ্বান করে। সভার সিদ্ধান্ত মোতাবেক গোদাগাড়ী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা প্রশাসন। সভায় বিএনপির উভয় গ্রুপের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, একই স্থানে দুই গ্রুপ কর্মসূচি ঘোষণা করায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তবে সাধারণ মানুষ যাতে দৈনন্দিন জীবনে কোনো ভোগান্তিতে না পড়ে, সেদিকে নজর রাখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X