কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে রেলওয়ে পুলিশের ৪ সদস্যের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
হবিগঞ্জ জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগসহ ৪ পুলিশ সদস্য ও অপর ৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যাত্রীকে হয়রানির অভিযোগে দ্রুত বিচার আদালতের বিচারক মো. কামরুল হাসান মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে শায়েস্তাগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মশিউর রহমান জুয়েল। তিনি হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার হিসেবে কর্মরত আছেন।

মামলার অন্য আসামিরা হলেন- শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির নায়েক আরিফুল, কনস্টেবল রবি দাস, টিএসআই শাহজালাল, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনাম গ্রামের রাজু মিয়া, শাহ আলম ও রেল কলোনি এলাকার পলাশ মিয়া।

মামলার বিবরণে জানা যায়, মশিউর রহমান জুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গত ১৯ আগস্ট রাতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে যান। ওইদিন রাত ১টার দিকে উপবন ট্রেন শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আসার কথা থাকলেও বিলম্ব হয়। এ সময় মশিউর রহমান জুয়েল শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের ২নম্বর ফ্ল্যাট ফর্মে পায়চারী করাকালে কয়েকজন লোক তাকে হেনস্থা করে।

তার কাছ থেকে মানি ব্যাগ ও মোবাইল কেড়ে নেয়। একপর্যায়ে চিৎকার করলে মশিউর রহমান জুয়েলকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশ সদস্যরাও তাকে মারপিট করে। তাকে গাজা ও ইয়াবা দিয়ে ফাসানোর চেষ্টা করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X