রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

গোয়াল ঘরে লুকানো ছিল দেড় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়ির গোয়ালঘরে লুকিয়ে রাখা কষ্টিপাথরের মূর্তি উদ্ধার। ছবি : কালবেলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়ির গোয়ালঘরে লুকিয়ে রাখা কষ্টিপাথরের মূর্তি উদ্ধার। ছবি : কালবেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়ির গোয়ালঘরে লুকিয়ে রাখা দেড় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে (র‌্যাব)-১৩। এ সময় তিন চোরাকারবারিকেও গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামে মিজানুর রহমান সুজা নামের এক চোরা কারবারির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির পূর্বদিকে টিনশেড মাটির তৈরি গোয়াল ঘরের ভেতরে লুকিয়ে রাখা ৩৭ কেজি ওজনের একটি মা ও শিশু প্রতিকৃতির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এই মূর্তির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

অভিযানে তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ারা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মিজানুর রহমান সুজা (৩৫), একই গ্রামের গোলাম ফিরোজ লিটন (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিবু সরকার (৩০)।

র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, জব্দকৃত মূর্তি ও গ্রেপ্তার আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১০

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১১

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১২

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৩

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৪

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৫

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৬

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৭

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X