কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা
ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের পুনর্বাসন, বিবাহিত, অছাত্র ও টাকার বাণিজ্যের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন দলের একাংশের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে মিছিলের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় অবরোধ করে। বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের ইমরান উদ্দিন, হাফিজ উদ্দিন তুষার, সৌহরাব, কাজী হিমেল ও আনোয়ার হোসেন।

বিক্ষোভ শেষে উপজেলা ছাত্রদল নেতা ও কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান উদ্দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের পুনর্বাসন, বিবাহিত, অছাত্র ও টাকার বাণিজ্যের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফা কমিটি ঘোষণা করেছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X