পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে ২৫ বছরের সংসার ছাড়লেন লিটন

গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেন লিটন ফারাজি। ছবি : সংগৃহীত
গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেন লিটন ফারাজি। ছবি : সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে বিয়ের ২৫ বছর পর স্ত্রীকে তালাক দিয়েছেন লিটন ফারাজি নামে এক ব্যক্তি। স্ত্রী পালিয়ে যাওয়ার তিন মাস পর্যন্ত অপেক্ষা করে সেই স্ত্রীকে তালাক দিয়ে মনের কষ্টে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন এ কৃষক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর (ফারাজিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত প্রায় ২৫ বছর আগে লিটন ফারাজির সঙ্গে গোপিনাথপুর গ্রামের লাভলী বেগমের বিয়ে হয়। তাদের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে। দাম্পত্য জীবনে প্রায়ই দ্বন্দ্ব লেগে যায়। সেই দ্বন্দ্ব থেকেই বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে। বিবাহ বিচ্ছেদের পর লিটন ফারাজিকে দুধ দিয়ে গোসল করে দেয় তার পরিবারের লোকজন।

এদিকে দুধ দিয়ে গোসলের ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ঢল নামে।

এ বিষয়ে লিটন ফারাজি বলেন, ‘২৫ বছর সংসার জীবনে অতিষ্ঠ হয়ে তালাক দিয়েছিলাম। আর এখন দুধ দিয়ে গোসল করলাম। অতীতের সব কিছু ভুলে নতুন উদ্যমে এখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি। এখন অনেকটা স্বস্তি ফিরে পেয়েছি।’

অপরদিকে লিটন ফরাজির ছোট মেয়ে মায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আমাদের জমিজমা নেই। সেজন্য মা আমাদের ছেড়ে চলে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X