দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

৫ বছর পর এবি পার্টি থেকে আবার জামায়াতে ফিরলেন ৪০ নেতাকর্মী

জামায়াতে যোগদান। ছবি: কালবেলা
জামায়াতে যোগদান। ছবি: কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দেওয়ার পাঁচ বছর পর দিনাজপুরের বিরামপুরে আবার জামায়াতে যোগ দিলেন জামায়াতের সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ৪০ জন নেতাকর্মী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলার শাখার আয়োজনে এক যোগদান অনুষ্ঠানে তারা জামায়াতে যোগ দেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরামপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীরও জামায়াতে যোগ দেন।

মেহেদী হাসান চৌধুরী ২০২০ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। ওই বছর তিনি এবি পার্টিতে যোগ দেন। সর্বশেষ তিনি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন। গত বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন।

যোগদান অনুষ্ঠানে মেহেদী হাসান চৌধুরী বলেন, আমি আওয়ামী লীগ সরকার ও তাদের পুলিশ বাহিনীর দ্বারা অনেক মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলাম। কিন্তু সে সময় জামায়াতে ইসলামীর কিছু নেতার সঙ্গে আমার মনোমালিন্য হয়। তারা আমাকে মূল্যায়ন করেননি। তখন আমি এবি পার্টিতে যোগ দিই। সে সময় আমি যে চেতনা নিয়ে এবি পার্টিতে যোগ দিই, পরে আমি এবি পার্টিতে সেই চেতনা দেখতে পাইনি, যা আমাকে আহত করেছে। বর্তমানে জামায়াতে ইসলামীর কার্যক্রম ও আদর্শ আমাকে মুগ্ধ করেছে। এ জন্য আজ আমি এবি পার্টির ৪০ জন নেতাকর্মী নিয়ে আবারও জামায়াতে যোগদান করলাম। এর আগে ২০২০ সালের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনকালে আমি জামায়াতের সঙ্গে যুক্ত ছিলাম।

যোগদান অনুষ্ঠানে জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ও জেলা শাখার আমির আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিশে শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম, বিরামপুর পৌর শাখার আমির মামুনুর রশীদ ও সেক্রেটারি শাহীনুর ইসলাম খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X