মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঐকমত্যের মাধ্যমেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব : বদিউল আলম 

সুজন আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি : কালবেলা 
সুজন আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি : কালবেলা 

ঐকমত্যের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, নিম্নকক্ষ হবে আসনভিত্তিক আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি, এটা হওয়া দরকার।

অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজনের স্থানীয় নেতারা অংশ নেন। এ সময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার উপস্থিত নেতাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদারসহ অন্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুর্নগঠনের জন‍্য সংলাপ’ অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে ভোট সুষ্ঠু হবে না। আইনি কাঠামো ঠিক থাকার পরও গত ৩ নির্বাচনে দুর্নীতি হয়েছিলো বলেও উল্লেখ করেন।

তিনি জানান, এবারের নির্বাচনেও দুর্নীতি বন্ধ করা না গেলে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার সম্ভব নয়। রাজনীতিতেও নীতিবিরুদ্ধ কাজ বন্ধ করতে হবে উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে ও গণতান্ত্রিক ব্যবস্থা পুর্নগঠনে দুর্নীতি বন্ধ করা জরুরি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X