ভ্রাম্যমাণ প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর সাবেক মেয়র ম‌হিউদ্দিন গ্রেপ্তার

পটুয়াখালী পৌরসভার সাবেক আলো‌চিত মেয়র মহিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
পটুয়াখালী পৌরসভার সাবেক আলো‌চিত মেয়র মহিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

একা‌ধিক হত্যাসহ দুর্নীতি মামলার পলাতক আসামি পটুয়াখালী পৌরসভার সাবেক আলো‌চিত মেয়র মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন পটুয়াখালী ডি‌বির ওসি মো. জ‌সিম উদ্দিন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার ধানম‌ন্ডি এলাকা থেকে মহানগর পু‌লিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ম‌হিউ‌দ্দিনকে গ্রেপ্তার করে। পরে রাত পৌনে ১২টার দিকে মিন্টো রোডের ডি‌বি কার্যালয়ে তাকে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারের সময় ম‌হিউ‌দ্দিন ওই এলাকার জনৈক ব্যারিস্টার আশিকুর রহমানের বাসা থেকে বের হচ্ছিলেন।

পু‌লিশ সূত্র জানায়, গতবছরের ২৯ আগস্ট ঢাকার সিএমএম আদালতে অভিযোগ দায়ের করেন বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলনে নিহত মো. সিরাজুল ইসলাম বেপারির খালাতো ভাই মো. হাসিবুল হাসান লাবলু। পরে আদালতের নির্দেশে বাড্ডা থানার অফিসার্স ইনচার্জ মো. সাইফুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে একই বছর ১ সেপ্টেম্বর রুজু করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে প্রধান করে মোট ১২০ জ‌নকে আসামি করা হয়। ওই মামলায় মহিউদ্দিন আহমেদ ১৩ নম্বর আসামি।

এ ছাড়া সরকারি খাল দখল করার অভিযোগে ২০২২ সালের ৬ অক্টোবর তৎকালীন নদী রক্ষা কমিশনের উপস্থিতিতে মেয়র মহিউদ্দিন আহমেদ বেপারিবাড়ী এলাকার জুলফিকার আলী তালুকদারের ছেলে মাকসুদুর রহমানকে মারধর করেন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে খানিক দূরে শ্মশানের মধ্য থেকে মাকসুদুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়।

ওই ঘটনার ৯ দিন পর ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র মহিউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাতিজা এনাহক হক তালুকদার। পটুয়াখালীর সিআইডিকে মামলাটির তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেন আদালত।

এ ছাড়াও মহিউদ্দিনের বিরুদ্ধে গত ৫ আগস্টের পর ঢাকার দুদক অফিস থেকে পটুয়াখালী দুদক অফিসে দুর্নীতির দুটি মামলার তদন্ত চলমান আছে। সম্প্রতি ঢাকার দুদক কার্যালয়ের এক‌টি প্রতি‌নি‌ধিদল পটুয়াখালীতে ম‌হিউ‌দ্দিনের স্থাবর-অস্থাবর সব সম্প‌ত্তি সরেজ‌মিন তদন্ত করে গেছেন। তার বিরুদ্ধে পটুয়াখালী এল‌জিই‌ডি অ‌ফিসে দুদকের আরেক‌টি চি‌ঠির তদন্ত চলমান আছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X