গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাঁশ বাগানে কান্নার শব্দ, খুঁজতে ‍গিয়ে যা দেখা গেল

নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনীতে একটি বাঁশ বাগান থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা উপজেলার মটমুড়া গ্রাম থেকে উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মটমুড়া গ্রামের মসজিদের পাশের বাঁশ বাগানের পাশ দিয়ে এক শিশু হেঁটে যাচ্ছিল। নবজাতকের কান্নার শব্দ শুনতে পেয়ে সে স্থানীয় দোকানে লোকজনকে জানায়। পরে তারা বাঁশ বাগানে গিয়ে সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি কন্যাশিশু দেখতে পান।

তাকে উদ্ধার করে আনসার ও ভিডিপি সদস্যদের সাহায্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কন্যা শিশুটি সুস্থ রয়েছে।

গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পিতা-মাতার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X