জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম। ছবি : সংগৃহীত
ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন ঢালীর বিরুদ্ধে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে একটি ‘বিদেশি নম্বর’ থেকে সরাসরি ফোন করে তিনি এ হুমকি দেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।

জাজিরা থানা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিঠুন ঢালী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাজিরায় গোপন বৈঠক করেন। পরদিন বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের নামে থানা এলাকায় গোপন মহড়া চালানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে পুলিশ অভিযান চালালে আওয়ামী লীগ নেতারা মাইকিং করে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। তবে কৌশলে পালিয়ে যায় তারা।

পরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে গত ২ অক্টোবর ৬৫ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৪০ জনকে আসামি করে জাজিরা থানায় একটি সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করা হয়।

পরে শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেন মিঠুন ঢালী। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও মিথ্যা তথ্য প্রচারণা চালাচ্ছেন তিনি।

এ ঘটনায় জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেছেন।

ওসি মাইনুল ইসলাম কালবেলাকে বলেন, মিঠুন ঢালী নিষিদ্ধ হওয়া আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন। তিনি ফোনে হত্যার হুমকি দিয়েছেন—এ জন্য জিডি করা হয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের আইনের আওতায় আনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X