টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে ডাকাতির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

ছবি : ভিডিও থেকে সংগৃহীত
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টোল প্লাজারের সামনে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে মহাসড়কে চলাচলকারীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে সেতুর টোল প্লাজারের সামনে এ ঘটনা ঘটেছে দাবিতে ভিডিওটি ছড়ানো হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রাতে প্রাইভেটকার থামিয়ে ডাকাত দলের সদস্যরা ডাকাতি করছে।

পুলিশ বলছে, ডাকাতির দাবিতে ছড়ানো ভিডিওটি গুজব। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি এখানকার না। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে- রাস্তার মাঝখানে আইল্যান্ড। অথচ যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটারজুড়ে কোনো আইল্যান্ড নেই।

যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, যমুনা সেতুতে এলেঙ্গা থেকে সেতুর ওপার সিরাজগঞ্জ পর্যন্ত হাই রেজলুশন ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়। ভিডিওটি ভুয়া, এখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এ ঘটনা আমাদের টাঙ্গাইলের নয়। এ ছাড়া গতকালও গভীর রাত পর্যন্ত মহাসড়ক নজরদারিতে রেখেছিলাম। সেখানে আমাদের সিসি ক্যামেরাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X