সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৪:০৮ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাভারে ব্যাপক গণসংযোগ

বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সাভারে লিফলেট বিতরণ ও গণসংযোগ। ছবি : কালবেলা
বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সাভারে লিফলেট বিতরণ ও গণসংযোগ। ছবি : কালবেলা

বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সাভারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ব্যাংক টাউন, ঢাকা-আরিচা মহাসড়ক ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা দলীয় লিফলেট বিতরণ করে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির নানা দিক জনগণের কাছে তুলে ধরেন। তারা বলেন, এ ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক অধিকার রক্ষা ও জনগণের সরকার প্রতিষ্ঠার রূপরেখা।

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, ‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। আমরা বিশ্বাস করি, জনগণ জেগে উঠেছে। এই আন্দোলন এখন ঘরে ঘরে পৌঁছে গেছে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি জনগণের শক্তিতে জয়ী হবে। আমাদের লক্ষ্য একটাই—গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনে শামিল হতে হবে।’

রাশেদুল আহসান রাশেদ আরও বলেন, ‘খুব শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে আন্দোলনের নেতৃত্ব দেবেন। আমরা সেই প্রস্তুতি নিয়েই মাঠে আছি।’

সব ভয়ভীতিকে উপেক্ষা করে বিএনপির এই গণসংযোগে জনগণের বিপুল সাড়া মিলেছে। সাভারে এখন ‘পরিবর্তনের বাতাস’ বইছে—জনগণ চায় একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।

কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত হয়ে ৩১ দফার প্রচারণা চালান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X