কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৪:০২ এএম
অনলাইন সংস্করণ

খেলাধুলা চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত জাতি : আমিনুল হক

‘৩৬-এ জুলাই ক্রিকেট টুর্নামেন্ট’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা
‘৩৬-এ জুলাই ক্রিকেট টুর্নামেন্ট’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আপনারা যারা আজ মাঠে অংশ নিচ্ছেন- আপনাদের মাধ্যমে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশিদেরও মাঠে আনুন। খেলাধুলার মাধ্যমে আমরা যেন সুস্থ সাংস্কৃতিক চর্চা বজায় রাখতে পারি। ক্রিকেট হোক বা ফুটবল- এই ক্রীড়া চর্চাই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ডিওএইচএস- এ আয়োজিত ‘৩৬-এ জুলাই ক্রিকেট টুর্নামেন্ট’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ৩৬-এ জুলাই ক্রিকেট টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিচ্ছে। আশা করি, টুর্নামেন্টের মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় খেলোয়াড়রা সুশৃঙ্খলভাবে প্রতিটি ম্যাচ সম্পন্ন করবেন এবং ফাইনালে আরও জাঁকজমকপূর্ণভাবে সমাপ্তি ঘটাবেন।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে। এতে যেমন শারীরিকভাবে আমরা সুস্থ জাতি গড়ে তুলতে পারব, তেমনি খেলাধুলার চর্চাই মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম পথ।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ানুরাগী, খেলোয়াড় ও তরুণ সমাজের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

এর আগে উত্তরায় একটি ক্যাফে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক সাফ জয়ী ফুটবলার আমিনুল হক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X