খুলনা ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে যেসব রাজনৈতিক দল কঠোর অবস্থানে রয়েছেন তাদের একটু নমনীয় হয়ে বা ছাড় দিয়ে ঐকমত্যে আসতে হবে।

তিনি বলেছেন, জাতীয় সংসদে যে বিষয়ে আলোচনা করা যায়, সে বিষয় নিয়ে নির্বাচনের আগেই আলোচনা করা সম্ভব। এ জন্য নির্বাচনের পূর্বে যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে ভিন্নমত পোষণ করছেন তাদের আলোচনা ও গোলটেবিল বৈঠকের মধ্য দিয়ে ঐকমত্য হয়ে নির্বাচনের আয়োজন করতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ড ও বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে আলোচনার মধ্য দিয়ে বহু অমীমাংসিত বিষয়ে জাতীয় নেতারা ঐকমত্য হওয়ার অনেক নজির রয়েছে। বর্তমানে জাতীয় নির্বাচনের পদ্ধতির বিষয় নিয়ে জনআকাঙ্ক্ষা এবং জনদাবিতে পরিণত হওয়া পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হলে একদিকে যেমন মনোনয়ন বাণিজ্য থাকবে না, অপরদিকে ভোটকেন্দ্র দখল ও পেশিশক্তির ব্যবহার কমে যাবে। জুলাই সনদ বাস্তবায়নকারী কমিশন ঐকমত্যে পৌঁছানোর জন্য রাজনৈতিক বিষয়গুলোসহ অন্যান্য বিষয়গুলোর কিছু ছাড়ের মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই। যারা সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি চায় না তারাই জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়। কারণ তারা তাদের সন্ত্রাসী, লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটে ‘না’ প্রস্তাবে সিল মারার চক্রান্ত করছে। তারা চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক। কারণ জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলে তারা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখল আর ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।

তিনি বলেন, জনগণ পিআর পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এই পদ্ধতি সম্পর্কে ভিন্নমত পোষণ করার অধিকার আছে। কিন্তু এ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কারও নেই। ১৭ অক্টোবর জুলাই সনদ সইয়ের আগে পিআরের বিষয়টি সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানান পরওয়ার।

এদিন বিকেলে খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে খর্ণিয়া, আটলিয়া, মাগুরাঘোনা ও শোভনা ইউনিয়নের ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশিদের পরিচালনায় সভায় জেলা, উপজেলা ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

সন্ধ্যায় খানজাহান আলীয় থানার শিরোমনি দক্ষিণপাড়ার কালভার্ট মোড়ে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১০

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১১

বাস খাদে পড়ে নিহত ৪

১২

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৩

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৪

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৫

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৬

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৭

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৮

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৯

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

২০
X