কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষর হবে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক। ছবি : সংগৃহীত
পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষর হবে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এবারও এর আয়োজক হিসেবে থাকবে মধ্যস্থতাকারী পাকিস্তান। খবর প্রেস টিভির।

সোমবার (১৫ জুন) ভোরে শেহবাজ শরিফ ঘোষণা দেন, পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে উভয় পক্ষ সব ধরনের সামরিক অভিযান, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত, তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদে উদ্বোধনী বক্তব্যে শেহবাজ শরিফ বলেন, ‘আজ মহান আল্লাহর অশেষ রহমতে বিশ্ব একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে।’

তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে পাকিস্তানের জনগণ এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিনন্দন জানাই।’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে তিনি পাকিস্তানের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে পাকিস্তান গঠনমূলক ভূমিকা পালন করেছে।

চলতি বছরের ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে যুদ্ধের অবসান করতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির শুরু থেকেই ইরানের উত্থাপিত ১৪ দফা প্রস্তাবের ভিত্তিতে সমঝোতা স্মারকের খসড়া প্রস্তুত করা হয়। গত ৬০ দিনে দুই দেশের রাজধানীতে একাধিকবার ওই খসড়া পর্যালোচনা করা হয়েছে।

আলোচনার বিভিন্ন পর্যায়ে ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান ও মতামত তুলে ধরে। তবে নানা চাপ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের মধ্যেও ইরান তার অবস্থানে অনড় ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আগামী ৬০ দিনের মধ্যে বিতর্কিত বিভিন্ন বিষয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে উভয় দেশ আরও নিবিড় আলোচনা চালাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১১

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১২

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৪

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৫

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৭

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৮

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৯

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

২০
X