কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন পোশাককর্মী মার্জিয়া সুলতানা আলো (১৮) ও তার স্বামী জয় (২২)। আগুনের মুহূর্তে বাবাকে শেষ ফোনে আলো বলেছিলেন, ‘কারখানায় আগুন লেগেছে, আমরা আটকে গেছি, বের হতে পারছি না।’ এরপর আর ফোন ধরেননি তিনি।

গত ১ অক্টোবর তারা দুজনই রূপনগরের ‘আরিয়ান ফ্যাশন’ পোশাক কারখানায় চাকরি নিয়েছিলেন—জয় ছিলেন অপারেটর, আলো হেলপার। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ওই চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে অন্তত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিস জানায়, পাশের টিনশেড কেমিক্যাল গোডাউন থেকে আগুন শুরু হয়ে গার্মেন্টস ভবনে ছড়িয়ে পড়ে।

আলোর মা ইয়াসমিন বেগম বলেন, আমার মেয়ে বিয়ের পর স্বামীর সঙ্গে কাছেই টিনশেড ঘরে থাকত। আগুনের খবর শুনে দেখি আমাদের বস্তি থেকে ধোঁয়া উঠছে।

জয়ের মা শিউলী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে আর ছেলের বউ—দুজনকেই খুঁজে পাচ্ছি না।

রাত সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি অ্যাম্বুলেন্সে ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সেখানে স্বজনদের ভিড়ে শোকের মাতম বইছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X