বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ২৯৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

সিলেটে ২৯৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ। ছবি : কালবেলা
সিলেটে ২৯৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ। ছবি : কালবেলা

সিলেটের জৈন্তাপুরে ২৯৭টি ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ ও একজনকে আটক করা হয়। ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও ব্যবহৃত ২৯৭টি স্মার্ট ফোন চারটি কার্টনে প্যাকিং করে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (জৈন্তাপুর ও কানাইঘাট সার্কেল) অলক শর্মা ও জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলামের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ইউসুফ আলী (৪০) গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭টায় কাটাগাঙ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার (সিলেট-খ ১১-০২৯৬) তল্লাশি করে ভারতীয় মোবাইলের এই চালান জব্দ করে জৈন্তাপুর থানা পুলিশ।

সিলেটসহ বিভিন্ন স্থানে মোবাইলের দোকানে বিক্রির জন্য এগুলো অবৈধভাবে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ভারতীয় মোবাইলের এই চালান জব্দ করা হয়। একটি প্রাইভেটকার জব্দ ও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ইউসুফ আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১০

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১১

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

১৪

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

১৫

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

১৬

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

১৭

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

১৮

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১৯

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

২০
X