সিলেট ব্যুরো
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:২১ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ 

ঢাকা-সিলেট মহাসড়কে ক্ষতিগ্রস্ত দুই বাস। ছবি : সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়কে ক্ষতিগ্রস্ত দুই বাস। ছবি : সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে তিন বাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়াময়ীর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে ।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের হেলপার ও সুপারভাইজারের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশে ও ফায়ার সার্ভিস, স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুতর অবস্থায় চালক হাসপাতালে রয়েছেন।

এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি মো. মনায়েম মিয়া কালবেলাকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামির এলাকায় ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বলেন, তিন বাসের সংঘর্ষে হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ জনের লাশ ও আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গাড়িগুলো আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X