মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ আমলে একটাই খেলা হয়েছে, অস্ত্রের খেলা : দুলু

নাটোরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালকুদার দুলু। ছবি : কালবেলা
নাটোরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালকুদার দুলু। ছবি : কালবেলা

আওয়ামী লীগের শাসনামলে একটাই খেলা হয়েছিল, অস্ত্রের খেলা— বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার ৭নং হালসা ইউনিয়নের আওড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম ডা. নাসির উদ্দিন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আগে এক সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় রুহুল কুদ্দুস তালকুদার দুলু বলেন, আওয়ামী লীগের শাসনামলে অস্ত্র দিয়ে কীভাবে চাঁদাবাজি করতে হবে, মানুষ খুন করতে হবে, মানুষের বাড়ি দখল করতে হবে, কীভাবে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভয় দেখিয়ে জমি লিখে নেওয়া যায়— এসব ছাড়া অন্য কোনো খেলা বাংলাদেশে হয়নি। খেলা একটাই হয়েছে, সেটা অস্ত্রের খেলা। এই খেলা এখন বন্ধ হয়ে গেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল, সাবেক সাধারণ সম্পাদক মাজেদ মণ্ডল, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক সহসভাপতি মকলেছুর রহমান, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন, হালসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম হোসেন প্রমুখ।

ফাইনাল খেলায় শংকর ভাগ ফুটবল একাদশ প্রতিপক্ষ আওড়াল ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X