ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সীমান্তে জব্দকৃত ভারতীয় পণ্য। ছবি : কালবেলা
সীমান্তে জব্দকৃত ভারতীয় পণ্য। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় চোরাচালানের সময় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে ও কম্বল জব্দ করেছে বিজিবি।

রোববার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার চম্পকনগর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এসব চোরাই পণ্য জব্দ করা হয়।

দুপুরে বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে রোববার বিজিবির একটি দল চম্পকনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি পিকআপভ্যান আটক করে তল্লাশি চালানো হয়।

তিনি জানান, এ সময় লুকানো অবস্থায় ১৫ হাজার ১৯২ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের শীতের কম্বল এবং একটি মিনি পিকআপ জব্দ করা হয়। যার মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। জব্দ মালপত্র কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাদানসহ থানায় মামলার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যে কোনো চোরাচালান, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X