কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জাপানের এনইএফ বৃত্তি পেল বাংলাদেশের ২০ শিক্ষার্থী

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা

জাপানের নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ২০ শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্ত এ শিক্ষার্থীরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিভাগে অধ্যয়নরত।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেওয়া হয়।

স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেলের মোট ২০ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বার্ষিক ৩৭ হাজার টাকা হারে ৩ বছরের জন্য এ বৃত্তি পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নাগাও এনইএফ বৃত্তি প্রদান করে এমন শিক্ষার্থীদের, যারা নিজ দেশে থেকে প্রাকৃতিক পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই কৃষি ও বন ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যয়ন ও গবেষণায় নিয়োজিত। এ বৃত্তি পাওয়ার মাধ্যমে গাকৃবির শিক্ষার্থীরা বৈশ্বিক পর্যায়ে গবেষণা ও পরিবেশ সংরক্ষণে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল।

এ বৃত্তি প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ সিনিয়র শিক্ষক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন। চেক প্রদান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের এ অর্জন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। এ বৃত্তি প্রমাণ করে, আমরা শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, বাস্তবভিত্তিক গবেষণার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখছি।’ এ সময় উপাচার্য শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষার জন্য আরও বেশি কাজ করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিলো ইরান

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

এক মাস আগে লিবিয়ায় আলমগীরকে হত্যা করে সন্ত্রাসীরা

উচ্ছেদ অভিযান চসিকের, দখল অভিযান হকারের

দুপুরের মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অ্যাপাচি হেলিকপ্টার ইস্যুতে জবাব দিল ইরান

ইতিহাসের এই দিনে

অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

কৃষক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১১

আজকের নামাজের সময়সূচি

১২

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

১৩

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

১৪

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

১৫

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

১৬

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

১৭

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

২০
X