পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:১৭ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী

মাসুদ সাঈদী। ছবি : কালবেলা
মাসুদ সাঈদী। ছবি : কালবেলা

‎পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, দেশ গড়তে হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না, নীতিরও আমূল পরিবর্তন করতে হবে। ‎

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে চালিতাখালীতে গণসংযোগ শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, নেতৃত্ব যদি পরিবর্তন হয় কিন্তু নীতি-আদর্শ, চিন্তা ও দৃষ্টিভঙ্গি যদি আগের মতোই থাকে— তবে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। আমাদের প্রয়োজন এমন একটি নীতি, যা জনগণের স্বার্থে নিবেদিত, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত।

গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে কোনো কোনো দলের কর্মকাণ্ড মিলে যাচ্ছে। ফলে জনগণ থেকে তারা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না। ‎

‎মাসুদ সাঈদী বলেন, একজন ভালো নেতা তখনই সফল হন, যখন তিনি ভালো নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং রাষ্ট্র পরিচালনা করেন। ইতিহাস সাক্ষ্য দেয়— যেখানে নীতি সঠিক, সেখানে নেতৃত্ব স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়; আর যেখানে নীতি বিকৃত, সেখানে নেতৃত্বও দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হয়ে ওঠে।

তিনি আরও বলেন, আজ আমাদের সমাজে সবচেয়ে বড় ঘাটতি নেতৃত্বের নয়, নীতির। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত, নীতির পরিবর্তন। গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে এখন প্রয়োজন এমন নীতি প্রতিষ্ঠা করা— যা সত্য, ন্যায় ও জনগণের কল্যাণের ভিত্তিতে গঠিত।

‎দেশের উন্নয়ন শুধু রাস্তাঘাট, ভবন বা মেঘা প্রকল্পে সীমাবদ্ধ নয়; প্রকৃত উন্নয়ন হলো মানুষের চিন্তায়, চরিত্রে ও রাষ্ট্র পরিচালনায় নীতি-নৈতিকতার বিকাশ। তাই সময় এসেছে, শুধু নেতা নয়, এবার নীতি পরিবর্তনের আন্দোলনে যুক্ত হওয়ার।

এ সময়ে মাসুদ সাঈদী স্লোগান দেন— ‎‘চাও যদি উন্নত ও ন্যায়ভিত্তিক দেশ, তবে প্রথমে বদলাও নীতি— তাহলেই বদলাবে বাংলাদেশ।’‎

‎সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব। সমাবেশে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি মো. আরিফ বিল্লাহ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির, শিকদার মল্লিক ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রব। এ ছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদ সাঈদী আজ সকাল ৭টা থেকে যোহরের নামাজের পূর্ব পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার রানীপুর বেকুটিয়া এলাকায়, শারিকতলা ইউনিয়নের বেকুটিয়া আবাসন এলাকায়, ইউনিয়নের কুমিরমারা হাফিজিয়া মাদ্রাসায়, পালপাড়ার হিন্দু এলাকায়, গুয়াবাড়িয়া মাঝিবাড়ি নূরানী হাফিজিয়া মাদ্রাসায় গণসংযোগ করেন এবং বেকুটিয়া ব্রিজ সংলগ্ন বিশিষ্ট সমাজ সেবক কামাল হোসেন ও উত্তর রানীপুরের বীরমুক্তিযোদ্ধা ডা. মোশাররফ হোসেনে করব জিয়ারত এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১০

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১১

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১২

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৪

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৫

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৬

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৮

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X