চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম সিটি করপোরেশনে দুদকের অভিযান

চট্টগ্রাম সিটি করপোরেশনে অভিযান চালায় দুদক। ছবি : কালবেলা
চট্টগ্রাম সিটি করপোরেশনে অভিযান চালায় দুদক। ছবি : কালবেলা

দুটি প্রতিষ্ঠানের পৌরকরের নথিতে ঘষামাজা করে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তারা নথি পর্যালোচনা এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে দুদকের একটি টিম নগর ভবনে অভিযান পরিচালনা করে।

জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক মূল্যায়নে ইসহাক ব্রাদার্সের হোল্ডিংয়ের ২৬ কোটি ৩৮ লাখ টাকার স্থলে ২০ কোটি কম দেখানো হয়। ইনকনট্রেন্ড ডিপোর ২৫ কোটি ৬৭ লাখ টাকার পৌরকর মাত্র ৫ কোটি ৬৭ লাখ টাকায় দেখানো হয়েছিল। দুই কেস মিলিয়ে ৪০ কোটি টাকার ফাঁকি হয়েছে।

দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, প্রাথমিক তদন্তে নথিতে ঘষামাজার প্রমাণ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের মালিকেরও যোগসাজশ রয়েছে বলে মনে হচ্ছে। সিগনেচার এক্সপার্টের মতামত নেওয়া হবে এবং ব্যাংকিং হিসাব যাচাই করা হবে।

চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন কালবেলাকে জানান, দুই টিও ও এক ডিটিও সরাসরি দায়ী ছিলেন। হিসাব সহকারীরাও বিষয়টি জানতেন। অভিযুক্তদের সাসপেন্ড করা হয়েছে। একজন অবসর নিয়েছেন; অবসরোত্তর বেনিফিট স্থগিত করা হয়েছে। ১০ দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, রিভিউ বোর্ডের আগের সিদ্ধান্ত বাতিল করে প্রতিষ্ঠান দুটির ২৬ ও ২৫ কোটি টাকা পুনরায় আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি অন্য সংস্থা কোনো ব্যবস্থা নিলে চসিক সহযোগিতা করবে।

কালবেলা/এমএ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X