কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

আমরা গণভোট চাই না, চাই আপনাদের ভোট : মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুলগ্রাম ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন মুশফিকুর রহমান। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুলগ্রাম ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন মুশফিকুর রহমান। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, আমরা গণভোট চাই না, আমরা চাই আপনাদের ভোট। ১৬ বছর বিএনপি কীসের জন্য সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে। আমাদের এত লোক মারা গেছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে, হাজার হাজার লোক জেল খেটেছে। কীসের জন্য, ভোটের অধিকারের জন্য। আমরা সেই ভোট চাই, নির্বাচন চাই।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফলেট বিতরণ ও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুশফিকুর রহমান বলেন, রাজনীতি কোনো ব্যবসার জায়গা নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপিরা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়েছিল। এ কারণেই তারা দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা এই রাজনীতিকে ব্যাবসা হিসেবে নেবেন, আপনাদেরকেও একদিন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল ও মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক নুরুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদল সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার বিল্লাল হোসেন, সদস্য মো. হানিফ। এ সময় কসবা ও আখাউড়া উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভার এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনি এলাকায় ৬ জন মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি মুশফিকুর রহমান, আখাউড়া বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদল সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার এক হয়ে মঞ্চে হাতে হাত রেখে দল যাকে মনোনয়ন দিবেন সবাই এক হয়ে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, অতীতে আওয়ামী লীগ করেছেন কিংবা বহিরাগত কাউকে মনোনয়ন দিলে এ এলাকার জনগণ মেনে নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১০

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১১

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১২

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৫

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৬

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৭

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৮

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৯

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

২০
X