সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের জীবন বাঁচাতে নদীতে বিনামূল্যে সাঁতার শেখান নজরুল

শিশু-কিশোরদের সাঁতার শেখাচ্ছেন নজরুল ইসলাম। ছবি : কালবেলা
শিশু-কিশোরদের সাঁতার শেখাচ্ছেন নজরুল ইসলাম। ছবি : কালবেলা

সবচেয়ে জনপ্রিয় শরীরচর্চার মধ্যে একটি হচ্ছে সাঁতার। সাঁতারে শরীরের একাধিক পেশি একসঙ্গে কাজ করে। ফলে নানা ধরনের ব্যথা, যন্ত্রণায় আরাম দিতে পারে সাঁতার। নিয়মিত সাঁতারে হৃদপেশির কার্যক্ষমতা বাড়ে, সেই সঙ্গে বাড়ে ফুসফুসের অক্সিজেন ধারণক্ষমতা।

শুধু শারীরিক সুবিধা নয় বরং জীবনের নিরাপত্তার জন্য দরকার সাঁতার শেখা। শিশুদের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে সাঁতার গুরুত্বপূর্ণ অবদান রাখে। নদীবেষ্টিত কিশোরগঞ্জের ভৈরবে শিশু-কিশোররা ঝুঁকি নিয়েই নেমে পড়ে নদী, খালবিল ও পুকুরে। ভৈরবে প্রতি বছর অনেক শিশু-কিশোর সাঁতার না জানার কারণে নদী ও পুকুরে পড়ে মারা যান।

শিশু-কিশোরদের এসব ঝুঁকি থেকে বাঁচতে বিনামূল্যে সাঁতার শিখিয়ে প্রশংসা কুড়িয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের নজরুল ইসলাম। নিজ উদ্যোগ ও বিনা পারিশ্রমিকে মেঘনা নদীতে প্রায় ১০০ জনকে সাঁতার প্রশিক্ষণ দিয়েছেন তিনি।

জানা গেছে, পানিতে ডুবে শিশুমৃত্যু ঠেকাতে সাঁতার শেখানোর উদ্যোগ নেন নজরুল। ভৈরব পৌর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে প্রশিক্ষণ দেন তিনি। কয়েক বছর ধরে বিনামূল্যে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত লালপুর ঘাট এলাকায় সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। ভৈরব ফ্রি সুইমিং ক্লাব থেকে এখন পর্যন্ত ১০০ জন সাঁতার শিখেছে। বর্তমান ৫০ জন প্রশিক্ষণ নিচ্ছে। দিন দিন এ সংখ্যা বাড়ছে।

ভৈরব সরকারি মহিলা কলেজের প্রভাষক বি এম ই কাঞ্চন বলেন, রক্ত সৈনিক নজরুল ইসলাম শুধু একজন সাঁতার প্রশিক্ষক নন, তিনি সমাজের জন্য নিবেদিতপ্রাণ। শিশুদের সাঁতার শেখার জন্য কোনো সুইমিংপুল নেই। সরকারি অথবা বেসরকারি পর্যায়ে একটি সুইমিংপুলের কার্যকর ব্যবস্থা নিলে মৃত্যুহার অনেকটাই কমিয়ে আনা সম্ভব। সকল অভিভাবকদের বলব, আপনার সন্তানকে সাঁতার শেখান।

ফ্রি সুইমিংপুলের কর্ণধার কোচ নজরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই আমি সাঁতারের প্রতি আগ্রহী ছিলাম। সেই চিন্তা থেকে আমি সম্পূর্ণ নিরাপত্তা গ্রহণ করেই সাঁতার শেখাই। ভৈরবে কোনো সুইমিংপুল নেই, সরকারি অথবা বেসরকারি পর্যায়ে একটি সুইমিংপুল জরুরি প্রয়োজন। আমার পরিচিত বেশ কয়েকজন পানিতে পড়ে মারা যান। প্রতিবছর বহু শিশু পানিতে পড়ে মারা যান। মানুষকে সচেতন করতে ও দুর্ঘটনারোধে বিনামূল্যে সাঁতার শেখাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X