সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে হামলা

নোয়াখালী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
নোয়াখালী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লায় মুমূর্ষু রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে আতিক নামের এক ব্যক্তি কুমিল্লা থেকে মুমূর্ষু মরিয়মকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা দেন। গাড়িটি কুমিল্লা বিশ্বরোডের কাছাকাছি পৌঁছালে রোগীর পরিস্থিতি খারাপ হয়। পরে তাৎক্ষণিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সে হামলা চালায়। এ সময় অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে।

পরে রোগীকে হাসপাতালে নিলে তিনি সেখানে মারা যান। পরে ভাঙচুর করা অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে ফেরার পথে আবারও হামলা করা হয়।

অ্যাম্বুলেন্সটি নোয়াখালীর সোনাইমুড়ি মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের। মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ হামলার প্রতিবাদ জানান। পাশাপাশি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার কালবেলাকে বলেন, এ ধরনের অমানবিক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১০

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১১

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১২

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৩

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৪

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৬

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৭

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৮

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৯

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

২০
X