মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

২০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না মফিজের

পুলিশের হাতে গ্রেপ্তার মফিজ। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার মফিজ। ছবি : কালবেলা

দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের ফাঁদে ধরা পড়লেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মফিজউদ্দিন সরকার মফিজ (৫৮)। সোমবার (২৮ অক্টোবর) সকালে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ খাগড়াছড়ির দীঘিনালা এলাকা থেকে গ্রেপ্তার করে মফিজকে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক জানান, ২০০৪ সালে রাজধানীর শ্যামপুর থানায় সংঘটিত একটি হত্যা মামলার আসামি ছিলেন মফিজ সরকার। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তবে রায় ঘোষণার আগেই গা ঢাকা দেন তিনি। এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে দীর্ঘ তদন্ত ও তৎপরতার পর পুলিশের হাতে ধরা পড়েন এই পলাতক আসামি।

ওসি জানান, মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ কৌশলে দীঘিনালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X