রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হোমিওপ্যাথিকের আড়ালে অ্যালকোহল বিক্রি, অতঃপর...

জব্দকৃত মাদক। ছবি : কালবেলা
জব্দকৃত মাদক। ছবি : কালবেলা

রাজশাহীতে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে অ্যালকোহলযুক্ত মাদক বিক্রির অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. কোরবান আলী (৪০) ও মোকছেদ (৫৫)। তাদের দুজনের বাড়ি পবা উপজেলায়।

রোববার (২৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে র‍্যাব-৫ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসির একটি অভিযানিক দল জানতে পারে যে- রাজশাহী মহানগরীর পবা থানাধীন কয়ড়া এলাকায় কিছু ব্যক্তি নিয়মিত হোমিওপ্যাথিক ওষুধের নামে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে।

অভিযানে ওষুধের বাক্সে লুকানো কার্টন তল্লাশি করে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল (মোট ১০ দশমিক ৮ লিটার), একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে প্রাণঘাতী অ্যালকোহল রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এ ধরনের অ্যালকোহলযুক্ত মাদক সেবনের কারণে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X