মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

নিহত মো. রাসেল উদ্দিন (বাঁয়ে) ও মো. শাহিন আলম। ছবি : সংগৃহীত
নিহত মো. রাসেল উদ্দিন (বাঁয়ে) ও মো. শাহিন আলম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বাবুল মিয়ার ছেলে মো. রাসেল উদ্দিন (২৮) ও একই এলাকার মো. শাহিন আলম (১৮)। এছাড়া বিএসআরএম গাড়ির চালক মো. ইউসুফ নামে একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে তিন যুবক ফেনীতে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বারইয়ারহাট ধুমঘাট এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মো. রাসেল উদ্দিন মারা যায়। আহত মো. শাহিন আলম ও মো. ইউসুফকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. শাহিন আলম মারা যায়।

প্রতক্ষ্যদর্শী আরিফুল ইসলাম ইমন বলেন, বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মো. রাসেল উদ্দিন মারা যায়। আহত অবস্থায় মো. শাহীন আলম মো. ইউসুফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মো. শাহীন আলম মারা যায়। নিহত রাসেল ও শাহীনের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি আরও বলেন, নিহত মো. শাহীন আলম ছোট থাকা অবস্থায় তার মা-বাবা মারা যায়। এরপর থেকে তার চাচার পরিবারের আদরে বড় হয়ে। শাহীনরা দুই ভাই ছিলো। পাসপোর্ট রেডি করছে বিদেশ যাবে বলে। তার আগে বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফারিয়া বলেন, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সরকার আব্দুল্যাহ আল মামুন বলেন, মোটরসাইলে দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১০

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৭

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৮

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

২০
X