ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে বসে সুখবর পেলেন বিএনপির যে নেতা

সৈয়দ এমরান সালেহ
সৈয়দ এমরান সালেহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলায় ২৪টি আসনের মধ্যে ২৩টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।

এরমধ্যে ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ।

সোমবার (০৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ওই আসনে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন ঘোষণার পরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সৈয়দ এমরান সালেহ।

ওই পোস্টে তিনি বলেন, ‘শোকর আল হামদুলিল্লাহ।

পবিত্র মদিনা মনোয়ারায় বসে সুসংবাদটি পেলাম। হালুয়াঘাট ও ধোবাউড়ার নেতাকর্মীরা সবাই শান্ত থাকবেন। কেউ উল্লাস প্রকাশ করবেন না। সব নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবেন।

ধানের শীষের সবাই এক ও ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে।’ তিনি আরও বলেন, ‘আমার সাথে যারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন, যথাক্রমে সাবেক এমপি আফজাল এইচ খান, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেল, তাদের সাথে নিয়ে নির্বাচন করব ইনশাআল্লাহ। আমি ৫ নভেম্বর সকালে ফিরে এসে সবার সাথে দেখা করব। আমার জন্য দোয়া করবেন।’

হালুয়াঘাট, ধোবাউড়ার জনগণকে নির্বাচনে পাশে পাব—এই প্রত্যাশা করি। ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।’

প্রার্থীদের নাম ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X