গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেন আটকে মনোনয়ন পরিবর্তনের দাবি

ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর ট্রেন আটকে রেলপথ অবরোধ। ছবি : কালবেলা
ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর ট্রেন আটকে রেলপথ অবরোধ। ছবি : কালবেলা

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে আন্তঃনগর ট্রেন আটকে রেলপথ অবরোধ ও শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে গৌরীপুর রেলওয়ে জংশনে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন ফেলে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আসনটির মনেনায়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।

জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস মঙ্গলবার সকাল ৯টা ৩৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনে রেললাইনের ওপর স্লিপার ফেলে ঢাকাগামী আন্তঃনগর হাওর ট্রেন আটকে রেলপথ অবরোধ করে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।

এ সময় হিরণের অনুসারীরা ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেয়। একপর্যায়ে অবরোধকারী রেললাইনে শুয়ে পড়ে। এভাবে প্রায় ৩৭ মিনিট ট্রেনটি আটকে রাখে অবরোধকারীরা।

খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আখতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম স্টেশনে এসে অবরোধকারীদের বুঝিয়ে শুনিয়ে রেললাইন থেকে সরিয়ে নেন। পরে ১০টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ত্যাগ করে।

এদিকে ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের মঙ্গলবার দুপুরে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের স্ত্রী সাইদা মাশরুরের নেতৃত্বে নারী ও হিরণের অনুসারীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে সাইদা মাশরুর বলেন, রাজনীতির কারণে আমার স্বামী সংসারটা ঠিকমতো করতে পারিনি। গত ১৭ বছরে জেলাখানা আর কোর্ট করেই সময় গেছে। শতাধিক মামলা তার বিরুদ্ধে। আজকে এ তার প্রতিদান। আমরা ধানের শীষ নিয়ে ব্যবসা করি না। আপনাদের কাছে অনুরোধ করব ইকবাল হোসাইনের মনোনয়ন বাতিল করেন। গৌরীপুরবাসীর চাওয়া হিরণকে মনোনয়ন দিন।

গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, বিগত ১৭ বছর দলের আন্দোলনে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন হিরণ। তার বিরুদ্ধে শতাধিক মামলা। হিরণ হচ্ছে গৌরীপুর বিএনপির প্রাণ। মনোনয়ন পরিবর্তন করে হিরণকে মনোনয়ন দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল দিল্লি, নিরাপত্তা জোরদার

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ / ১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ভারতের মাটিতে আজ ভারতকে হারাতে প্রস্তুত বাংলাদেশ

বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

পরিচালক প্রার্থীদের কাছে তামিমের অনুরোধ

বাংলাদেশ-ভারতের লড়াই কি শুধুই ট্রফির?

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন / ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে

১০

শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়াস

১১

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশুর মৃত্যু

১২

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি : শিশির মনির

১৩

জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকের সভাপতিত্বে প্রধানমন্ত্রী

১৪

১৫ বছরেই জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

১৫

সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা

১৬

সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

১৭

ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন সহায়তা দেবে আদ্-দ্বীন হাসপাতাল

১৮

বর্ষা শুরুর আগেই যমুনায় তীব্র ভাঙন

১৯

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

২০
X