মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে চাঁদাবাজ-জুলুমবাজদের স্থান নেই : নয়ন

মনপুরায় বিএনপির গণসংবর্ধনায় বক্তব্য দেন নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
মনপুরায় বিএনপির গণসংবর্ধনায় বক্তব্য দেন নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির কাছে শুধু কর্মীরা নয়, দলমত নির্বিশেষে সবাই নিরাপদ। তবে কোনো চাঁদাবাজ, জুলুমবাজদের স্থান বিএনপিতে নেই।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় মনপুরার হাজির হাটে বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার জন্য অনুরোধ করেন। পরে তিনি, ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক— বলে স্লোগান দেন।

এ সময় তিনি আবেগ আপ্লূত হয়ে এই মাটির সন্তান হিসেবে সবার কাছে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান।

এ সময় উপস্থিত সবাই তার সঙ্গে স্লোগান দেন উপজেলা বিএনপির সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল সভাপতি ছালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X