শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তে জালনোটসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমবাগান সীমান্ত এলাকা থেকে জালনোটসহ মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ২১টি এক হাজার টাকার জালনোট পাওয়া যায়।

গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে জালটাকা পাচারের তথ্য পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হলেও তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। পরে পুলিশ মেহেদীর শরীর তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জালনোট উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, মেহেদীর কাছ থেকে ২১টি জালনোট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত নোটগুলো একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবে দেখে জাল শনাক্ত করা কঠিন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (৯ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, শেরপুরে শাহিনা বেগম নামের এক নারী পোস্ট অফিসের মাধ্যমে জালটাকা পায়। এরপর গণমাধ্যমে খবর প্রকাশিত হলে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X