সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

আইভী আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি : সংগৃহীত
ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে করা ৫ মামলার জামিন হলেও সহসা তার মুক্তি মিলছে না। আরও দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

এর মধ্যে একটি হত্যা ও অন্যটি পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা। ফলে তার জামিন প্রক্রিয়া ফের আটকে গেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশের এ কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফতুল্লা থানায় করা একটি হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা সদর থানায় করা মামলায় গত রোববার রাতে ডা. সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন আরেস্ট দেখানো হয়েছে।

গতকাল ৯ নভেম্বর আইভীকে ৫ মামলার জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ সময় তার আইনজীবী আওলাদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন।

এর আগে চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১০

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১১

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১২

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৩

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৫

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৬

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৭

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৮

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

২০
X