সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ এএম
অনলাইন সংস্করণ

লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে সাধারণ জনগণের সহায়তা চেয়েছে পুলিশ। পুরস্কার ঘোষণা করা হয়েছে অস্ত্রের সন্ধানদাতার জন্য।

সোমবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লুণ্ঠিত অস্ত্রের সন্ধান কিংবা অস্ত্র উদ্ধারে সহযোগিতাকারীকে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। যে কেউ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

বিজ্ঞপ্তিতে অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে, গুলি ৫০০ টাকা, পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা, রাইফেল ১ লাখ টাকা, এসএমজি (সাব-মেশিনগান) দেড় লাখ টাকা ও এলএমজি (লাইট মেশিনগান) ৫ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সাম্প্রতিক সংঘর্ষ ও অস্থিতিশীল পরিস্থিতিতে জেলার বিভিন্ন থানার অস্ত্রাগার থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়েছে। লুট হওয়া এসব অস্ত্র উদ্ধার করা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি বলেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের দায়িত্ব শুধু পুলিশের নয়। এটি জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এসব অস্ত্র উদ্ধারে যে কেউ তথ্য দিয়ে সহায়তা করলে তাকে যথাযথভাবে সম্মান ও পুরস্কৃত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X