বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতা বিল্লাল আটক

বুড়িচং উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন। ছবি : সংগৃহীত
বুড়িচং উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন। ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর রানীর দিঘি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিল্লাল হোসেন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। স্থানীয়ভাবে তিনি আওয়ামী রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

ডিবি পুলিশ জানায়, সম্প্রতি কুমিল্লা ও আশপাশের এলাকায় চলমান রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে সরকারের বিরুদ্ধে কিছু গোপন বৈঠক ও অন্তর্বর্তী সরকারবিরোধী কার্যক্রমের তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতেই সোমবার রাতে অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে আটক করা হয়।

কুমিল্লা ‎জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিল্লাল হোসেনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সরকারের বিরুদ্ধে চলমান কিছু ষড়যন্ত্রমূলক তৎপরতা সম্পর্কে আমরা তদন্ত করছি। বিস্তারিত তথ্য যাচাইয়ের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X