সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নাশকতার মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নাশকতার মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নাশকতার মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সিরাজদীখান থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন শেখরনগর ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল খান, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলী হোসেন মেম্বার ও খাসমহল বালুচর ইউনুস একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুবলীগের সক্রিয় কর্মী মো. মহসিন মাস্টার।

রোববার (০৯ নভেম্বর) রাতে মহসিন মাস্টার, আলী হোসেন মেম্বার ও মো. হেলাল খানকে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। তাদের মুন্সীগঞ্জ কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১১

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১২

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৩

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৪

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৬

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৭

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৮

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০
X