গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের ১৯ নেতাকর্মী বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে ময়মনসিংহের গৌরীপুরের বিভিন্ন ইউনিটের ছাত্রদলের ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

সোমবার (১০ নভেম্বর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া নেতাকর্মীরা হলেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন মিয়া, ছাত্রদল নেতা অন্তর সরকার, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আল আমিন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম (পিয়াস), যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম উদয়, শ্যামগঞ্জ ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি উজ্জল, ২নং গৌরীপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন মিয়া, সহসভাপতি রেজাউল, ১ নং মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত, ৩নং অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মোরছালিন, ৪ নং মাওহা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরীফ মিয়া, সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম ফকির, ৫নং সহনাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম বোরহান, ৯নং ভাংনামারি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ, ১০ নং সিধলা ইউনিয়ন ছাত্রদলের কর্মী মোহাম্মদ ফয়সাল তালুকদার, ছাত্রদল কর্মী এ এইচ পিয়াস, ছাত্রদল কর্মী রাহাত জাহান মুন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আরও কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পরবর্তীতে বহিষ্কার করা হবে।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X