যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক এবং সংগঠনটির ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিন। ছবি : কালবেলা
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক এবং সংগঠনটির ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিন। ছবি : কালবেলা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঁঞা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস নিজ বাড়িতে অবস্থান করছেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় সুলতানপুর বাবুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X